আর্কাইভ  রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫ ● ৩০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

রাজনীতি এখন ভোটের মাঠে

► ঘরে ঘরে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি
► গ্রাম থেকে শহরে চলছে সভাসমাবেশ মিছিল
রাজনীতি এখন ভোটের মাঠে

আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ

আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ

৮ উইকেটের জয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৫:৩৬

Advertisement

নিউজ ডেস্ক: চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই অলিখিত ফাইনালে আইরিশদের ৮ উইকেটের সিরিজ জয় নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজ নিশ্চিতের ম্যাচে ৩৮ বল আগে জয় নিশ্চিত করে। বাংলাদেশের হয়ে তানজিদ তামিম ৩৬ বলে ৫৫ ও ইমন ২৬ বলে করেন ৩৩ রান।

চট্টগ্রামে এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। তিন পরিবর্তনের দিনে আগে বোলিং করে লিটন দাসের দল। দারুণ বোলিংয়ে আয়ারল্যান্ডকে এক বল আগে মাত্র ১১৭ রানে অলআউট করে। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে অধিনায়ক পল স্টার্লিংয়ের ব্যাটিংয়ে। এছাড়া ১৯ রান করে অভিজ্ঞ জর্জ ডকরেল। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

১১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে খানিকটা ধাক্কা খায় বাংলাদেশ। ৪৬ রানের মাথায় হারায় দুই উইকেট। ওপেনার সাইফ হাসান ফেরেন ১৯ রান করে। অধিনায়ক লিটন দাসের ব্যাটে আসে ৬ বলে ৭ রান।

৪৬ রানে দুই উইকেট হারানোর পর দলকে টেনে তোলেন ওপেনার তানজিদ তামিম ও চারে নামা পারভেজ হোসেন ইমন। তৃতীয় উইকেটে ৫০ বলে ৭৩ রান যোগ করে দলের জয় নিশ্চিত করে দেন।

মন্তব্য করুন


Link copied