আর্কাইভ  রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫ ● ৩০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

রাজনীতি এখন ভোটের মাঠে

► ঘরে ঘরে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি
► গ্রাম থেকে শহরে চলছে সভাসমাবেশ মিছিল
রাজনীতি এখন ভোটের মাঠে

আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ

আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ

দেশের কল্যাণে ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

দেশের কল্যাণে ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

আওয়ামী লীগকে মিছিল করতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, দুপুর ০১:২১

Advertisement

নিউজ ডেস্ক:  ভবিষ্যতে যেন আওয়ামী আর কোনও মিছিল করতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

জাহাঙ্গীরর আলম বলেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সাধারণ পুলিশ সদস্যদের নিজ বাড়ির বিভাগে পোস্টিং করার চিন্তা করছে সরকার। 

এদিন বেলা ১১টা ১০ মিনিটে তিনি বিমানবন্দর থানা পরিদর্শনে যান। এ সময় তিনি থানার বিভিন্ন কক্ষ এবং ক্যানটিন পরিদর্শন করেন। সেই সঙ্গে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন আরও তিনটি থানা পর্যায়ক্রমে পরিদর্শন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেগুলো হলো— উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা।

মন্তব্য করুন


Link copied