আর্কাইভ  সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫ ● ১ পৌষ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫
সমাবেশ, ভিড় এড়িয়ে চলার পরামর্শ মার্কিন দূতাবাসের

সমাবেশ, ভিড় এড়িয়ে চলার পরামর্শ মার্কিন দূতাবাসের

কমে যেতে পারে মোবাইল ফোনের দাম

কমে যেতে পারে মোবাইল ফোনের দাম

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

গ্রীষ্মের ছুটি কাটছাঁটের গুঞ্জন, ফিরতে পারে শনিবারের ছুটি

মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, বিকাল ০৬:৫২

Advertisement

ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটিতে থাকা শিক্ষাপ্রতিষ্ঠান আগেভাগে খুলে দেওয়ার কথা শোনা যাচ্ছে৷ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করে এক সপ্তাহ এগিয়ে আনা হতে পারে।

শিক্ষাপঞ্জি অনুসারে, এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, ২ জুলাই পর্যন্ত যা চলার কথা। বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ২ জুলাই পর্যন্ত ছুটি থাকলেও তা কমিয়ে আনা হতে পারে।

অন্যদিকে আপাতত বন্ধ থাকা শনিবারের ছুটি ফের চালু হতে পারে বলে জানা গেছে। ঈদের ছুটি শেষে আগামীকাল বুধবার (১৯ জুন) সরকারি অফিস খোলার পর এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, পাঠদানের কর্মদিবস সারা বছরব্যাপী কমেছে। এ ছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমতে পারে।

ঈদুল আজহার সরকারি ছুটির পরেই আগামী বুধবার অথবা বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী গণমাধ্যমকে বলেছেন, গ্রীষ্মের ছুটি কমানোর বিষয়ে একটি প্রস্তাব রয়েছে। এখন কী করবে, সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের।

গত বছরের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ছিল। বাতিল করা গ্রীষ্মকালীন ছুটি পরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হয়।

মন্তব্য করুন


Link copied