আর্কাইভ  শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ● ২৯ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
নোটিশ:
রংপুরের প্রথম মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল উত্তর বাংলা ডটকম ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পদার্পন
হাদির অপারেশনের পর যা বললেন ঢামেক পরিচালক

হাদির অপারেশনের পর যা বললেন ঢামেক পরিচালক

১৩ পেরিয়ে ১৪ তম বর্ষে পদার্পণ  ‘’ উত্তর বাংলা ডটকম ’’

১৩ পেরিয়ে ১৪ তম বর্ষে পদার্পণ ‘’ উত্তর বাংলা ডটকম ’’

সিটি স্ক্যান সম্পন্ন, ওসমান হাদীর মাথায় অস্ত্রোপচার চলছে: চিকিৎসক

সিটি স্ক্যান সম্পন্ন, ওসমান হাদীর মাথায় অস্ত্রোপচার চলছে: চিকিৎসক

হাদিকে দেখতে এসে তোপের মুখে মির্জা আব্বাস

হাদিকে দেখতে এসে তোপের মুখে মির্জা আব্বাস

করোনায় আক্রান্ত রাজশাহীর মেয়র লিটন

শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, বিকাল ০৬:৩৬

Advertisement

ডেস্ক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শামসুজ্জামান আওয়াল এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করার জন্য শুক্রবার (১৪ জানুয়ারি) নমুনা দিয়েছিলেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। আজ সকালে তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর তিনি তার ঢাকার ধানমন্ডির বাসভবনে স্বেচ্ছায় আইসোলেশনে যান। তিনি সুস্থ আছেন ও ভালো আছেন। তবে সামান্য কাশিজনিত সমস্যায় ভুগছেন।

শামসুজ্জামান আওয়াল আরও বলেন, আপাতত মেয়র লিটন ঢাকাতেই অবস্থান করবেন। সেখানে দ্বিতীয় দফায় করোনার নমুনা পরীক্ষা করাবেন। এরপর রাজশাহীতে ফিরবেন।

মন্তব্য করুন


Link copied