আর্কাইভ  মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ● ২৫ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
বেগম রোকেয়ার বসতভিটার সাড়ে তিন শ বিঘা জমি গেল কই?

বেগম রোকেয়ার বসতভিটার সাড়ে তিন শ বিঘা জমি গেল কই?

চাঁপাইনবাবগঞ্জে হাত-পা কেটে যুবককে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে হাত-পা কেটে যুবককে হত্যা

আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা; অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা; অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

ছাত্রদল নেতাকে পিটিয়ে মারল বিএনপি নেতা-কর্মীরা, অভিযুক্তের বাড়িতে আগুন

বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৫:৫৯

Advertisement

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দলীয় কোন্দলের জেরে বিএনপি নেতাকর্মীরা ছাত্রদলের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে আগুন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। 

গতকাল মঙ্গলবার উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাঞ্চন পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় পাভেল দু’পক্ষের সংঘর্ষ থামাতে যান। তখন তার ওপর হামলা করেন বায়েজিদ গ্রুপের লোকজন। এলোপাতাড়ি পেটানোয় তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। 

এদিকে পাভেলের নিহতের খবর ছড়িয়ে পড়লে রাতেই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বায়েজিদের বাড়িতে আগুন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনে। 

এ ব্যাপারে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মরদেহের প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন


Link copied