আর্কাইভ  মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ● ২৫ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
বেগম রোকেয়ার বসতভিটার সাড়ে তিন শ বিঘা জমি গেল কই?

বেগম রোকেয়ার বসতভিটার সাড়ে তিন শ বিঘা জমি গেল কই?

চাঁপাইনবাবগঞ্জে হাত-পা কেটে যুবককে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে হাত-পা কেটে যুবককে হত্যা

আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা; অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা; অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত-৩

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৫:৪৭

Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে। এসময় গুরুত্ব আহত হয়েছেন ৩ জন।  


বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে গুরুত্ব আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা  হলেন, ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট  ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর কন্যা মুন্নী আক্তার(২৫) ও স্ত্রী মোমেনা বেগম (৪৫)।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অটোরিক্সাটি যাত্রী নিয়ে ভুরুঙ্গামারীর দিকে যাওয়ার সময় সোনাহাট স্থলবন্দর গামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ঠ-২০৬৯৬৯) মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে ভিতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হয়। এসময় পথচারীরা আহতদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নি আক্তারকে মৃত ঘোষনা করে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুর রেফার্ড করলে রংপুর যাওয়ার পথে মোমেনা বেগমের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।


ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন


Link copied