আর্কাইভ  রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫ ● ৩০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

রাজনীতি এখন ভোটের মাঠে

► ঘরে ঘরে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি
► গ্রাম থেকে শহরে চলছে সভাসমাবেশ মিছিল
রাজনীতি এখন ভোটের মাঠে

আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ

আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ

গাইবান্ধায় হ্যাকার চক্রের চার সদস্য গ্রেফতার

শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, দুপুর ০১:৩০

Advertisement

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে সরকারি অনুদানের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার দরবস্ত ইউনিয়নের রহলা এলাকার আবুল কালামের পুত্র সজীব (২০), একই এলাকার নায়েব আলীর পুত্র রাকিব মিয়া (২০), ডালিম মিয়ার পুত্র শামিম মিয়া (২১), আব্দুর রউফের পুত্র হাসান আলী (২২) জাহাঙ্গীর আলমের পুত্র মারুফ মিয়া (২৪)।  

পুলিশ জানায়, প্রথমে গ্রাহককে ফোনে মোবাইল অপারেটর অথবা মোবাইল ব্যাংকিংয়ের লোক পরিচয়ে কৌশলে ওপিটিসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতো। পরে ওইসব গ্রাহকের নগদ একাউন্ট হ্যাক করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতাসহ বিভিন্ন সরকারি অনুদানের অর্থ হাতিয়ে নিতো হ্যাকার চক্রের এই সদস্যরা।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেফতার হ্যাকারদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন


Link copied