আর্কাইভ  রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫ ● ৩০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

রাজনীতি এখন ভোটের মাঠে

► ঘরে ঘরে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি
► গ্রাম থেকে শহরে চলছে সভাসমাবেশ মিছিল
রাজনীতি এখন ভোটের মাঠে

আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ

আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ

আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না: তামিম

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, দুপুর ০৪:৪৬

Advertisement

নিউজ ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে দুঃস্বপ্নের মতো একটি দিন কেটেছে গতকাল। খেলার মাঠ থেকে তামিম ইকবালকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। এমনই পরিস্থিতি ছিল যে হেলিকপ্টারে করে ঢাকায় আনার ঝুঁকিও নেওয়া যায়নি।

গতকালই হার্টে রিং পরানো হয়েছে তাঁর। বাংলাদেশের সাবেক অধিনায়কের জীবন এখন শঙ্কামুক্ত। হার্ট অ্যাটাকের পর তামিম ইকবাল আজ নিজেই সে অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তামিম নিজের বিপদের সময় পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সঙ্গে অনুরোধ জানিয়েছেন সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়।

তামিমের ভেরিফায়েড ফেসবুকে দেয়া সেই পোস্ট পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:  

‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেন নি।’

‘হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যেকোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?’

‘আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।’

‘কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।’

‘আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’

মন্তব্য করুন


Link copied